ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক

তিন বছরেও চালু হয়নি ইসলামপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

ইসলামপুর : নবনির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন বছরেও চালু হয়নি উপজেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণের পর থেকেই অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ২০২৪ সালে নির্মাণ কাজ শেষ হলেও ভবনটি এখনও উদ্বোধন হয়নি। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মা ও শিশু রোগীরা।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে সেটি স্বাস্থ্য বিভাগের অধীনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। ফলে এই অঞ্চলের মানুষের আশার প্রতিফলন মা ও শিশু কল্যান কেন্দ্রটিতে সেবা চলমান না থাকায় বাধ্য হয়ে ছুটছেন জেলা শহরসহ দেশের বিভিন্ন হাসপাতালে।

ইসলামপুর উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুসমিতা দত্ত এ প্রতিবেদককে বলেন, আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করেছে। একজন ভিজিটর কাজ করছেন। তবে ভবনটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দ্রুত উদ্বোধন হবে আশা রাখছি।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী সরুফা বেগমর স্বজনেরা বলেন, রোগীকে সিজার করাতে জরুরিভাবে জামালপুর জেলা সদরে নিতে হচ্ছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু থাকলে আমাদের এই ঝামেলা পোহাতে হত না। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো নামে মাত্র। এখানে শয্যা ও ডাক্তার দুটোই কম।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের এ প্রতিবেদককে বলেন, যদিও এটার দায়িত্ব আামাদের নয়। তবে এটি চালু হলে মা ও শিশুদের সেবার মান অনেক বাড়বে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোন মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

তিন বছরেও চালু হয়নি ইসলামপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

আপডেট সময় ১০:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬