ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জ : বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া রুপন মিয়াকে শেষবারের মত দেখতে তার বাড়িতে  ভিড় করেন প্রতিবেশীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

১৬ জুন, মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। রুপন মিয়া সূর্যনগর পূর্বপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজ বাড়িতে ধানের চিটা দূর করতে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান উড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রুপন মিয়া। এ সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সচল তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আপডেট সময় ১০:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬