ঢাকা ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

শেরপুর : দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক। ছবি : বাংলারচিঠিডটকম

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্বকাপকে সামনে রেখে শেরপুরে এবার ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগদান করেছেন শিবু নামে এক আর্জেন্টিনা সমর্থক। ৮ জুন, সোমবার রাতে জেলা শহরের চাপাতলী এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

জানা যায়, ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও সমর্থন নিয়ে নানা আলোচনা শুরু হলেও এবারের ঘটনাটি শহরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ৮ জুন রাতে ব্রাজিলে যোগদান উপলক্ষে শিবু ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি খুলে সবার সামনে ব্রাজিলের জার্সি পরেন। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ বেশ কয়েকজন ব্রাজিল সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

দল পরিবর্তনের কারণ সম্পর্কে শিবু বলেন, আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মত তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মত ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভাল লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, শিবু ভাই দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মত ভাল খেলোয়াড় নেই বলে তিনি মনে করেন। তাই দলটির প্রতি তার আস্থা কমে গেছে।

তিনি আরও বলেন, ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারকে তার ভাল লাগে। এ কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবু আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকেরা তাকে স্বাগত জানান।

ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, শিবুর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ। আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি।

জনপ্রিয় সংবাদ

২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

আপডেট সময় ১১:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬