ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজীব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

দেওয়ানগঞ্জে আসামি দুই আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ : নাশকতার মামলায় গ্রেপ্তার ফজল খান ও মোজাফফর আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নাশকতার মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। ৯ জুন, মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার দুই আসামি হলেন- দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান (৫০) এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী (৩০)। ফজল হক খান সদর ইউনিয়নের খরমা খানপাড়া গ্রামের মৃত ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৮ জুন, সোমবার দুপুরে পৌর এলাকার বাদেশশারীয়া গ্রামে আজাদুলের বাড়ির সামনের পাকা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর দেওয়ানগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন,  ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেওয়ানগঞ্জে আসামি দুই আওয়ামী লীগনেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬