ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের বকশীগঞ্জে মাদকাসক্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড মাদারগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনে যাদেরকে প্রার্থী হতে সুযোগ না দেওয়ার পক্ষে ইসি মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বকশীগঞ্জে বিদ্যালয় ভবনে বিকট শব্দে পাঠদান বন্ধ দেওয়ানগঞ্জে নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কামালখান বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেল আর্থিক সহায়তা

জামালপুর : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা দেন বিএনপিনেতা কাজী মসিউর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে। ৫ জুন, শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো ৬ জুন, শনিবার দুপুরে পরিদর্শন করেন জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপিনেতা কাজী মসিউর রহমান। পরিদর্শন শেষে তিনি ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীর প্রত্যেককে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপিনেতা কাজী মসিউর রহমান এ প্রতিবেদককে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছি। তারা যেন তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন।

জনপ্রিয় সংবাদ

২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

কামালখান বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেল আর্থিক সহায়তা

আপডেট সময় ০৯:২৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬