ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

সাধারণ মানুষদের ঠাণ্ডা শরবত খাওয়ালেন বিএনপিনেতা শামীম আহমেদ

জামালপুর : বিএনপিনেতা শামীম আহমেরদ উদ্যোগে তার সমর্থকেরা সাধারণ শ্রমবীজী মানুষদের শরবত খাওয়ান। ছবি : বাংলারচিঠিডটম

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনের মাঝে মানবিক উদ্যোগ নিয়ে শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী শামীম আহমেদ। তার সৌজন্যে শহরের বিভিন্ন এলাকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়েছে।

৪ জুন, বৃহস্পতিবার সকাল থেকে জামালপুর শহরের কালিঘাট, বড় মসজিদ এলাকা, তামালতলা, দয়াময়ী মোড়, বকুলতলা এবং ফৌজদারী মোড় ও হাসপাতাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পরিচালিত হয়। প্রখর রোদ ও অসহনীয় গরমের মধ্যে শত শত মানুষের হাতে ঠাণ্ডা শরবত তুলে দেন বিএনপিনেতা শামীম আহমেদ ও তার কর্মী-সমর্থকেরা।

সাম্প্রতিক তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে রোদ-গরম উপেক্ষা করে কাজ করতে গিয়ে তারা নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এমন পরিস্থিতিতে তাদের কিছুটা স্বস্তি দিতে শামীম আহমেদের উদ্যোগে এই ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সরেজমিনে দেখা যায়, শহরের ব্যস্ততম মোড় ও সড়কে অস্থায়ী সরবত বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে রিকশাচালক, ভ্যানচালক, অটোরিকশাচালক, শ্রমিক এবং সাধারণ পথচারীদের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়।

শরবত গ্রহণকারী কয়েকজন শ্রমজীবী মানুষ বলেন, এই প্রচণ্ড গরমে কাজ করা খুবই কষ্টকর। এমন সময়ে এক গ্লাস ঠাণ্ডা শরবত আমাদের জন্য অনেক স্বস্তির। মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেয়ায় আমরা কৃতজ্ঞ।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী প্রচারণার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো ইতিবাচক দৃষ্টান্ত। বিশেষ করে তাপদাহের সময় শামীম আহমেদের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শহরজুড়ে তীব্র তাপদাহের মধ্যে শ্রমজীবী মানুষের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিএনপিনেতা শামীম আহমেদের এই শরবত বিতরণ কর্মসূচি প্রশংসিত হয়েছে সর্বমহলে।

এ বিষয়ে বিএনপিনেতা শামীম আহমেদ বলেন, এই তীব্র গরমে শ্রমজীবী ও সাধারণ মানুষ অনেক কষ্টে রয়েছেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য এই ছোট্ট উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সাধারণ মানুষদের ঠাণ্ডা শরবত খাওয়ালেন বিএনপিনেতা শামীম আহমেদ

আপডেট সময় ১১:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬