ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

মাদারগঞ্জ : ঝাড়কাটা নদীর কাহেতপাড়া এলাকায় ডুবে নিহত জুলহাস উদ্দিনের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরাও তাকে দেখতে ছুটে যান। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোড়াকে গোসল করাতে গিয়ে নদীর পানিতে ডুবে জুলহাস উদ্দিন (৪০) নামে এক ঘোড়গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ৫ জুন, শুক্রবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের ঝাড়কাটা নদীর কাহেতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুলহাস উদ্দিন উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত আনার ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ঘোড়াগাড়ি চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুন দুপুর ১টার দিকে ছয় বছর বয়সী ছেলে রাহাতকে সঙ্গে নিয়ে ঝাড়কাটা নদীতে ঘোড়াকে গোসল করাতে যান জুলহাস। একপর্যায়ে নদীর পানিতে নেমে তিনি নিখোঁজ হন। বাবাকে পানিতে তলিয়ে যেতে দেখে রাহাত বাড়িতে গিয়ে খবর দেয়।

পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে জুলহাসের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জুলহাসের বৃদ্ধা মা ও এক ছেলে রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রাহাতের বয়স যখন মাত্র সাত দিন। তখন তার মা সংসার ছেড়ে চলে যান। এরপর থেকে ছেলে ও বৃদ্ধা মাকে নিয়েই জীবনসংগ্রাম চালিয়ে আসছিলেন জুলহাস। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদককে বলেন, পানিতে ডুবে জুলহাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

আপডেট সময় ১০:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬