ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু ধর্ষণকারীদের শাস্তির দাবিতে জামালপুরে সড়ক অবরোধ ইসলামপুরে টুং টাং শব্দে মুখরিত কামারশালা প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন ২৩ মে শনিবার নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে : তথ্যমন্ত্রী জন্মভূমি জামালপুর শহরের আমলাপাড়ার স্মৃতি ইসলামপুর থেকে ক্যাটল ট্রেনের যাত্রা শুরু জরাজীর্ণ ভবনে চলছে মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রারের কার্যক্রম, নথিপত্র অরক্ষিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের ভিজিএফ চাল বিতরণ ঝাড়কাটা নদীতে কন্যাশিশুর মৃত্যু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড :

নারী ও শিশু ধর্ষণকারীদের শাস্তির দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

জামালপুর : রামিসা হত্যাসহ জামালপুরে নারী শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ অন্যান্য নারী ও শিশু ধর্ষণ এবং নির্যানতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে, শনিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়।

জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, আইনজীবী শামীম আরা, নারীনেত্রী রায়হানা রহমান লতা, জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য মুর্শেদ ইকবাল, জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বিমল জেমস কস্তা, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, রাজধানীতে নৃসংশভাবে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারী সোহেল রানা জাকিরকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়াও চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জামালপুরে গত তিন মাসে ২৭টি ধর্ষণের ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র ১৫টি। নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলনের মাধ্যমে গণজাগরণ তৈরি করতে হবে । সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করে। এতে করে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত বিচারের মাধ্যমে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি। আইনজীবী শামীম আরা ধর্ষকের পক্ষে কোন আইনজীবী কাজ না করার জন্য আহ্বান জানান। তিনি ধর্ষণের শিকার শিশুদের পক্ষে মামলা পরিচালনার ঘোষণা দেন।

এ সময় মানববন্ধন চলাকালে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকীভাবে দশ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে মানববন্ধন থেকে ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ১১:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬