ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

জামালপুর : ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধি ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় জামালপুরেও তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

১৯ মে, মঙ্গলবার সকালে এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস গিয়ে শেষ হয় শোভাযাত্রা।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আজকে সারাদেশে এই ভূমিসেবা মেলার উদ্বোধন হচ্ছে। আসলে ভূমি নিয়ে যে জটিলতা এটা যতভাবেই চেষ্টা করা হচ্ছে এইটার মাত্রা যে লক্ষ্যে পৌঁছানোর কথা আমরা সেইটার সমাধানে পৌঁছাতে পারি না। দুর্ভাগ্যক্রমে ভূমি নিয়ে যে জটিলতা দিনের পর দিন বেড়েই চলেছে।

তিনি আরও বলেন, সেই যাত্রায় বা সেই ক্ষেত্রে আজকে এই ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যে বিষয়গুলো আমরা দেখছি অনলাইনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছে, সেইটা এই জটিলতা অনেকটা কমিয়ে আনবে। এখানে স্বচ্ছতা ফিরিয়ে আনবে। মানুষের কাছে আরও বেশি সহজ, স্বচ্ছ এবং পরিষ্কার হবে। এই প্রত্যাশা নিয়েই এই মেলার আয়োজন।

তিনি বলেন, আমরা জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনীতে যে বিষয়গুলো দেখেছি সেগুলো আমরা মনে করি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রয়োজন। পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রচারণা আরও বেশি বেশি করা প্রয়োজন। এখানে যেটি বাস্তবতা সেটি হল যে, ভূমির মালিক যারা, তাদের অধিকাংশই এই বিষয়গুলোর সম্পর্কে অবগত বা অভ্যস্ত না।

শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, এই অবগত বা অভ্যস্ত যতদিন তারা না হবে ততদিন পর্যন্ত এই সেবার আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আমি মনে করি যে, জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রচারণার যে কার্যক্রমগুলো আছে সেগুলো যত বেশি করা যাবে মানুষ তত বেশি উপকৃত হবে।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পরে আজকে এই বাংলাদেশ নিয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি। যে বাংলাদেশ আগামী দিনে একটি দুর্নীতি মুক্ত, দুঃশাসনমুক্ত জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। এই বাংলাদেশের জনগণ অবাধে এই বাংলাদেশের মালিকানার সুযোগ ভোগ করবে। এই দেশের মালিকানা হবে এই বাংলাদেশের জনগণ। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে আমরা যারা যে অঙ্গনে আছি, সেই অঙ্গন থেকেই সততার সাথে, স্বচ্ছতার সাথে জনগণের কল্যাণে যে কাজগুলো করার দরকার আমরা যাতে মানবিকভাবে সেই কাজগুলো করি আমি সেই আহ্বান জানাই। জামালপুরে এই ভূমিসেবা আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা ব্যক্ত করছি।

এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার। জামালপুর সদর উপজেলা সহকারী কমিশন (ভূমি) তানভীর হায়দারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন প্রমুখ।

মেলায় আটটি স্টল স্থান পেয়েছে। শোভাযাত্রা ও আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

আপডেট সময় ১০:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬