ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ষাঁড়ের মই দৌড় দেখতে মানুষের ঢল

মাদারগঞ্জ : ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা। ধুলো উড়িয়ে সবেগে ছুটে চলেছে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকায় এই মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে চমকে দিতে কোয়ালিকান্দি গ্রামবাসী এই আয়োজন করে। খেলা দেখতে হাজারো মানুষের ভিড় ছিল। এ নিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের।

৩ এপ্রিল, শুক্রবার থেকে শুরু হওয়া ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতায় ষাঁড়মালিকেরা স্বতঃর্স্ফূতভাবে অংশ নেন। একাধিক পর্ব শেষে ১১ মে বিকালে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা।

এ খেলায় চারটি করে ষাঁড় একত্রে মইয়ের সঙ্গে রশি দিয়ে বাঁধা হয়। পরে মইয়ের উপর দুই ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করে। মই থেকে পড়ে গেলে বা সীমানার বাইরে চলে গেলে বাতিল বলে ধরে নেয়া হয় দলটিকে। মজার এই খেলায় ঝুঁকি নিয়েও থাকতে হয় সতর্ক। দৌড় শুরু হলে উৎসুক জনতা চিৎকার ও হাততালি দিয়ে প্রিয় দলকে জোগায় উৎসাহ। যে দল গন্তব্যে আগে পৌঁছাতে পারবে, সেই দলকইে বিজয়ী ঘোষণা করা হয়। ঐতিহ্যবাহী মই দৌড়

প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়। খেলায় প্রথম হয়েছে উপজেলার সুখনগরী এলাকার ইদ্রিস মন্ডলের দল। দ্বিতীয় হয়েছে কোয়ালিকান্দি এলাকার পিয়ারুল আলী প্রামাণিকের দল, তৃতীয় হয়েছে চর চাঁদপুর এলাকার শিহাব মন্ডলর দল এবং চতুর্থ হয়েছে তেঘরিয়া এলাকার সাব্বির মন্ডলের দল । খেলায় প্রথম পুরস্কার ছিল একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি রেফ্রিজারেটর, তৃতীয় ও চতুর্থ পুরস্কার একটি করে খাসি ছাগল।

গরুর মই দৌড় প্রতিযোগিতা দেখতে আসা ষাটোর্ধ্ব আব্দুস সোবহান বলেন, আজকাল গ্রামগঞ্জে মই দৌড় প্রতিযোগিতা হয় না। দিন দিন এ প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে। আজ গরুর মই দৌড় দেখে মন ভরে গেল।

খেলা দেখতে আসা দশম শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেছে, মই দৌড় খেলা সম্পর্কে বাবা-দাদার কাছ থেকে শুধু গল্প শুনেছি। আগে কখনও দেখা হয়নি। জীবনের প্রথম এ খেলা দেখলাম। খেলা দেখে বেশ ভাল লেগেছে।

খেলার প্রধান অতিথি উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, মই দৌড় প্রতিযোগিতা গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী খেলা। গ্রামাঞ্চলের মানুষকে বিনোদন দেওয়ার জন্যই এ খেলার আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা প্রয়োজন।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান ফকির, উপজেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহু ফকির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সান্তাহার ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক মিল্লাত সরকার প্রমুখ।

মই দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

ষাঁড়ের মই দৌড় দেখতে মানুষের ঢল

আপডেট সময় ০৯:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬