ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : স্মরণসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি প্রয়াত আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল ৪ অক্টোবর, রবিবার বিকালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি এই সভার আয়োজন করে।

​উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

​স্মরণসভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সরিষাবাড়ী : স্মরণসভায় অংশ অসংখ্য দলীয় নেতা-কর্মী, স্বজন ও শোভাকাঙ্ক্ষীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, প্রয়াত আজিম উদ্দিন আহমেদের ছেলে আমিনুজ্জামান বাবু, আজিম উদ্দিনের ঘনিষ্ঠ সহচর ওসমান গনি মাস্টার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, পৌর যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, প্রয়াত এই প্রবীণ নেতা ১৯৮১ সাল থেকে আমৃত্যু দীর্ঘ ৪৫ বছর নিষ্ঠার সাথে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। দলীয় পরিচয়ের পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সদাহাস্যোজ্জ্বল ও বিনয়ী আজিম উদ্দিন আহমেদ ১৯৩৩ সালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২ অক্টোবর, ভোরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬