ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি

বকশীগঞ্জে জ্বালানি তেলের অপেক্ষায় চালক, কৃষকেরা

বকশীগঞ্জ : জ্বালানি তেল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে তদারকি শুরু করেছেন ইউএনও মুরাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপেজেলায় তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে জ্বালানি তেল পেট্রল, অকটেন কিনছেন মোটরবাইকচালক, অন্যান্য মোটরযানচালক ও কৃষকেরা। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে পাম্পে তেল কিনতে আসা ভুক্তভোগীদের। তবে তেলপাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে তদারকি শুরু করেছেন ইউএনও মুরাদ হোসেন।

১১ এপ্রিল, শনিবার সকাল ৯টা থেকে পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে তেল বিক্রির কথা থাকলেও বেলা ১১টার পর থেকে তা শুরু হয়। এর আগে রাত ৩টা থেকে তেলের জন্য পাম্পের সামনে লাইনে অপেক্ষা করতে থাকেন শত শত মোটরবাইক চালক ও পরিবহনের চালকেরা। এছাড়াও ডিজেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বোরো ধান চাষ করা কৃষকেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মোটরবাইক চালক বলেন, আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাই না। যদিও তেল পাই ৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না। বিশেষ করে সিন্ডিকেটের কারণে তেল পাচ্ছি না। কিন্তু কতিপয় চিহ্নিত ব্যক্তি তেল কিনে নিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সদস্যরা বার বার ভিন্ন কৌশলে তেল কিনে নিয়ে অবৈধভাবে মজুত করে তা বাড়তি দামে বিক্রি করছেন। তেল বিক্রয়ে প্রশাসনের তদারকির করার দাবি তাদের।

এদিকে বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে পাম্পে তদারকি করছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। দুপুরে ইউএনও মুরাদ হোসেন সরেজমিনে তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শন ও এবং মনিটরিং করেন। তিনি মোটরবাইক চালকদের গাড়ির বৈধ কাগজপত্র, চালক সনদ দেখে তেল বিক্রির নির্দেশনা দেন।

জনপ্রিয় সংবাদ

সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী

বকশীগঞ্জে জ্বালানি তেলের অপেক্ষায় চালক, কৃষকেরা

আপডেট সময় ০৯:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬