ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন ১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী ইসলামপুরে বাজার উন্নয়ন নির্মাণ কাজে বাঁধায় হতাশ ব্যবসায়ীরা বকশীগঞ্জে অটোরিকশাভ্যান চুরি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন হাতীভাঙ্গা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জে ঈদ ফুড প্যাকেজ বিতরণ জামালপুর জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু জামালপুরে সৈনিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

সরিষাবাড়ী : ধানের শীষের প্রার্থীকের সমর্থন অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নির্বাচনি মাঠে নিজদলীয় প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদারকে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা এ ঘোষণা দেন।

সরিষাবাড়ী উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও তিনি প্রচারণার মাঠে সক্রিয় নন। মূলত: তার অক্ষমতার কারণেই আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি।

তিনি আরও বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন জানানো হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদেরও একসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আল-আমিন মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্মআহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সুজন সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব শাকিল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সজিব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের প্রার্থী দলের তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি জেলা শাখার সভাপতি হলেও উপজেলা নেতা-কর্মীদের সঙ্গে তার যোগাযোগ নেই। অন্যদিকে ফরিদুল কবীর তালুকদার শামীম দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তিনি গণমানুষের পাশে থেকে কাজ করছেন। গণঅধিকার পরিষদ তাকে সমর্থন দেওয়ায় ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

এ ব্যাপারে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও জেলা কমিটির সভাপতি ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ছয়জন প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত ফরিদুল কবীর তালুকদার শামীম ও ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী আইনজীবী আব্দুল আওয়ালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী হুরুল আমিন মিলন

সরিষাবাড়ীতে ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

আপডেট সময় ১১:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬