ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

জামালপুর : বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

সাংগঠনিক ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর, শনিবার সন্ধ্যায় জামালপুর শহরের পৌরসভার সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর যুগের শ্রেষ্ঠ ভোট ডাকাত, লুটেরা, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের আন্দোলন করেছি আমরা। ফ্যাসিস্ট সরকার ভোটের নামে প্রহসনের নির্বাচন দিয়ে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। একতরফাভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। বাংলাদেশের রাষ্ট্র যন্ত্রগুলোকে অকেজো দলীয় করণ করা সহ দুর্নীতি, দু:শাসনের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এখন আমাদের একটাই দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত সরকার এই রাষ্ট্রকে আগামী দিনে দুর্নীতি মুক্ত, উন্নত, সমৃদ্ধ, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত করবে।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ ও শফিকুল ইসলাম প্রমুখ।

বর্ধিত সভায় সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুর সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫