ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

মাদারগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি মনজুর কাদের, সম্পাদক রতন

মনজুর কাদের বাবুল খান ও মিজানুর রহমান রতন

দীর্ঘ ১৭ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শনিবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়ের সাতটি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২৫৩ ভোট পেয়ে আইনজীবী মনজুর কাদের বাবুল খান সভাপতি এবং ২৬০ ভোট পেয়ে মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ব্যালটের মাধ্যমে হওয়া এ নির্বাচনে ৪৭৬ জন ডেলিগেট ও কাউন্সিলর ভোট দেন।

ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন ওড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা সম্মেলনে অংশ নেন।

জানা গেছে, সম্মেলনে সভাপতি পদে দু’জন ও সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি প্রার্থী আইনজীবী মনজুর কাদের বাবুল খান ২৫৩ ভোট, ফায়েজুল ইসলাম লানজু ২২৩ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতন ২৬০ ভোট ও আব্দুল মান্নান ২১৫ ভোট পেয়েছেন।

দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। এ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনজুর কাদের বাবুল খান। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লানজু, জিল্লুর রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্মসম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক মাসুদ খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালের সম্মেলনে ফায়েজুল ইসলাম লানজু সভাপতি ও মাসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হন মনজুর কাদের বাবুল খান এবং যুগ্মআহবায়ক হন আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন ও জিয়াউর রহমান জিয়া।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

মাদারগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি মনজুর কাদের, সম্পাদক রতন

আপডেট সময় ০২:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫