ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

আমি চীনকে ধারণ করতে চাই না : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১০ সেপ্টেম্বর জোর দিয়ে বলেছেন, তিনি চীনকে ধারণ করতে চান না। ক্ষমতাধর এই দুই দেশ বিশ্বব্যাপী বাণিজ্য, নিরাপত্তা এবং অধিকারের ক্ষেত্রে ব্যাপকভাবে মুখোমুখী হওয়ার প্রেক্ষাপটে তিনি এমন কথা বলেন। খবর এএফপি’র।

বাইডেন বলেন, তিনি নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে সাক্ষাত করেন এবং ‘স্থিতিশীলতা’ নিয়ে আলোচনা করেন। তবে এই সাক্ষাতের বিষয়টি হোয়াইট হাউস ঘোষণায় ছিল না।

প্রেসিডেন্ট হ্যানয়ে এই সাক্ষাতের কথা প্রকাশ করেন। সেখানে দিনের শুরুতে তিনি ভিয়েতনামের সাথে সম্পর্ক জোরদার করার একটি চুক্তিতে সম্মত হন কারণ বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরের চারপাশে মিত্রদের নেটওয়ার্ককে শক্তিশালী করতে চায়।

ওয়াশিংটন এবং বেইজিং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বাইডেন আন্তর্জাতিক শৃংঙ্খলাকে চীনের পক্ষে নেওয়ার প্রচেষ্টা চালানোয় বেইজিংকে অভিযুক্ত করেছেন।

বাইডেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বর্তমানে যে ইস্যুগুলো চলমান তার মধ্যে একটি হলো চীন বাণিজ্য এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে গেমের কিছু নিয়ম পরিবর্তন করতে শুরু করেছে।’

ওয়াশিংটন ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের সাথে কোয়াড সিকিউরিটি ডায়ালগ এবং ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সাথে অকাস চুক্তিসহ দেশটির ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে জোট গঠনে প্রচুর বিনিয়োগ করেছে।

তবে তিনি জোরদিয়ে বলেন, যুক্তরাষ্ট্র চীনকে ধারণ করতে চাইছে না। তারা বরং সম্পর্কের ক্ষেত্রে সুস্পষ্ট মৌলিক নিয়ম প্রতিষ্ঠা করতে চাইছে।

বাইডেন বলেন, ‘আমি চীনকে ধারণ করতে চাই না। আমি কেবলমাত্র এটা নিশ্চিত করতে চাই যে, চীনের সাথে আমাদের একটি সম্পর্ক রয়েছে।’

আঞ্চলিক এবং অন্যান্য ইস্যুতে বেইজিং ও দিল্লির বাদানুবাদের কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ সম্মেলন এড়িয়ে যান।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

আমি চীনকে ধারণ করতে চাই না : বাইডেন

আপডেট সময় ০৫:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩