ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমা নিয়ে আগামীর পরিকল্পনা জানালেন আমির

বাংলারচিঠিডটকম ডেস্ক : দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। কিন্তু গেল বছরের শেষে হঠাৎ করেই অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন এই অভিনেতা। যদিও এই বিরতি নেওয়ার কারণ সম্পর্কে অভিনেতা বলেছিলেন পরিবারকে সময় দিতে চান।

তবে অনেকেই ধারণা করেছেন টানা ফ্লপ সিনেমার কারণই তার অভিনয় থেকে বিরতি নেওয়ার মূল কারণ। তারই মাঝে এবার নিজের পরবর্তী প্রজেক্ট সম্পর্কে মুখ খুললেন আমির।

সম্প্রতি একটি বই লঞ্চের অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী ও ছেলে জুনাইদকে নিয়ে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই আমির জানান, নিজের পরিবার ও ছেলেমেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। এখনই কোন ছবিতে অভিনয় করার পরিকল্পনা নেই তার। তবে নিজের প্রযোজনা সংস্থার জন্য অনেকটাই সময় দিচ্ছেন তিনি। নতুন প্রজন্মের জন্য বড় প্ল্যাটফর্ম হতে চলেছে আমির খান প্রোডাকশনস এমনটাও জানান তিনি।

এছাড়াও মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই তারকা জানান, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্ঠ প্রতিভাবান।তাদের অভিনব আইডিয়া যেটা পছন্দ হবে, সেই গল্প নিয়েই ছবি তৈরি করবেন তিনি।

খুব শিগগির স্প্যানিশ স্পোর্টস ড্রামা ফিল্ম ‘চ্যাম্পিয়নস’ এর হিন্দি রিমেক তৈরি করতে চলেছেন আমির। যে ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে। পাশাপাশি ছেলে জুনাইদকে নিয়ে একটি থাই ফিল্মের হিন্দি রিমেক প্রযোজনা করবেন তিনি।

ফলে বলাই বাহুল্য আপাতত অভিনয় থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে প্রযোজকের দায়িত্বই পালন করছেন আমির খান। তবে অভিনেতার পাইপলাইনে রয়েছে অনেক ছবি। প্রযোজনার পাশাপাশি কোন ছবির হাত ধরে অভিনয়ে ফেরেন তিনি সেটাই এখন দেখার বিষয়।সূত্র:চ্যানেলআইঅনলাইন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪

সিনেমা নিয়ে আগামীর পরিকল্পনা জানালেন আমির

আপডেট সময় ০৩:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩