ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা

জামালপুর : রানীগঞ্জ যৌনপল্লীতে আয়োজন করা হয় যৌনকর্মীদের  বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প। ছবি : বাংলারচিঠিডটকম

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ শ্রেণি বা জনগোষ্ঠীর জন্য নয়। এটি প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছেও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অন্যতম মূলনীতি— “Leave No One Behind” (কেউ পিছিয়ে থাকবে না)— বাস্তবায়নের অংশ হিসাবে জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লীতে বসবাসরত যৌনকর্মীদের জন্য বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করা হয়।

২৬ নভেম্বর ও ২৮ নভেম্বর দু’দিনব্যাপী এই ক্যাম্পটি পিএইচডি (PHD) কর্তৃক UNFPA-এর সহযোগিতায় আয়োজন করা হয়। ক্যাম্পের বিশেষত্ব ছিল যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়নি। বরং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে তাদের নিজস্ব আবাসস্থলের কাছাকাছি, একেবারে দোরগোড়ায়।

দু’দিনের এই উদ্যোগে ৭০ জন যৌনকর্মীর জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিংয়ে দু’জনের ফলাফল পজিটিভ আসে। তাদের দ্রুত পরবর্তী পরীক্ষা, রোগ নির্ণয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং অন্যান্য সমস্যার জন্য জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পাশাপাশি হাসপাতালে সেবা গ্রহণের প্রক্রিয়ায় তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সংযোগ নিশ্চিত করা হয়।

জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যান্সার নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। তবে সময় মতো স্ক্রিনিং, প্রাথমিক শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ করে সামাজিক stigma, বৈষম্য, গোপনীয়তা নিয়ে উদ্বেগ এবং স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারের নানা প্রতিবন্ধকতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক নারী নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এই বাস্তবতায় যৌনপল্লীতে সরাসরি স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়া ছিল একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ।

এই ক্যাম্প শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা- সমাজের পরিচয়, পেশা কিংবা অবস্থান যাই হোক না কেন। প্রত্যেক নারী সম্মানজনক স্বাস্থ্যসেবা পাওয়ার সমান অধিকার রাখেন। কোনো নারী যেন সামাজিক পরিচয় বা প্রান্তিকতার কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন সেই প্রত্যয়ই এই উদ্যোগের মূল প্রেরণা।

জামালপুর : রানীগঞ্জ বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসার স্ক্রিনিং ক্যাম্পে সেবা গ্রহণ করেন যৌনকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

UNFPA এবং PHD-এর এ যৌথ উদ্যোগ প্রমাণ করে, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে- বিশেষ করে তাদের কাছে, যারা প্রচলিত স্বাস্থ্যব্যবস্থায় সহজে প্রবেশের সুযোগ পান না।

কারণ, স্বাস্থ্যসেবা সবার অধিকার। কেউ পিছিয়ে থাকবে না।

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা

আপডেট সময় ১১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬