ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাজিতার আয়োজনে যুব দিবস উদযাপিত

জামালপুর : অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থা আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক উদ্যোক্তা নেত্রীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম 

জাতীয় যুব দিবস  উপলক্ষে অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিয়ে ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর, সোমবার বিকালে জামালপুর শহরের তমালতলা এলাকায় রহিমা প্লাজার অপরাজিতা অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নূর মোহাম্মদ। তিনি বলেন, বাল্যবিয়ে ও মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।  এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থা জামালপুরের সভাপতি আরজুমান আরা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন তরঙ্গ মহিলা সমিতির রিনা খাতুন।

বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ছাড়াও নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

অপরাজিতার আয়োজনে যুব দিবস উদযাপিত

আপডেট সময় ১০:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬