ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মেয়ের বাড়ি যাওয়া হল না সূর্যবানুর

ঝিনাইগাতীর মহারশি নদী।

ঝিনাইগাতীর মহারশি নদী।

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর সূর্যবানু (৮০) নামে বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। ১২ আগস্ট উপজেলার হাতিবান্ধা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ১০ আগস্ট বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সূর্য বানু উপজেলার গৌরিপুর ইউনিয়নের বনগাঁও জিগাতলা গ্রামের মৃত আমির হোসেন ওরফে কৈয়া পাগলার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, ১০ আগস্ট বিকেলে সূর্যবানু মহারশী নদী পার হয়ে পার্শ্ববর্তী চতলগ্রামে তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে পানির স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সূর্য ভানুর কোন সন্ধান সন্ধান পাওয়া যাচ্ছিলনা। শেষ পর্যন্ত ১১ আগস্ট ঝিনাইগাতী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও জামালপুর থেকে আসা ডুবুরির দল নদীতে নেমে দিনভর খোঁজার চেষ্টা করলেও তার সন্ধান পেতে ব্যর্থ হয়। পরে ১২ আগস্ট সকালে হাতিবান্ধা স্লুইচ গেইট এলাকা থেকে ভাসমান অবস্থায় সূর্যবানুর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মেয়ের বাড়ি যাওয়া হল না সূর্যবানুর

আপডেট সময় ০৬:৫৫:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩