ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড়ে ২ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় ৭ আগস্ট প্রচণ্ড ঝড় বয়ে গেছে। এতে দু’জনের প্রাণহানি এবং হাজার হাজার লোক বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট হয় বাতিল না হয় বিলম্ব হয়েছে।

আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ লোক ভয়াবহ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে।

এর আগে দ্যা ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়ে বলেছিল, ঝড়টি ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, আলাবামায় বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

এছাড়া স্থানীয় সিবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরো একজন মারা গেছেন।

এদিকে ঝড়ের কারণে ৭ আগস্ট সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত ছিল।

ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে এক হাজার ৭শ’রও বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্ব জুড়েই চরম আবহাওয়া পরিস্থিতির তীব্রতা এবং মাত্রা বাড়িয়ে দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে প্রচণ্ড ঝড়ে ২ জন নিহত

আপডেট সময় ০৩:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩