ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

৬ আগস্ট রাতে বাংলাদেশে আসছে আইসিসি বিশ্বকাপ ট্রফি

বাংলারচিঠিডটকম ডেস্ক : ৬ আগস্ট মধ্য রাতে ঢাকা পৌঁছাবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি।

বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি সফরের প্রতিদিনের সূচি ৬ আগস্ট প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইকনিক ট্রফিটি প্রদর্শনের জন্য পদ্মা সেতুকে হিসেবে বেছে নিয়েছে বিসিবি।

৭ আগস্ট দুপুর ৩টায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া ১-এ আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হবে।

৮ আগস্ট হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবে ট্রফিটি। মিরপুরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং মিডিয়া সদস্যদের জন্য ট্রফিটি উন্মুক্ত থাকবে।

পরের দিন, ৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমল ট্রফিটি রাখা হবে।

বিশ্বকাপ শুরুর ১শ দিনের ক্ষণ গণনার অংশ হিসেবে গত ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়।

এরপর ১শ দিনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমণ করছে ট্রফিটি।

বিশ্ব ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর আগে শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফিটি।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় এ ইভেন্টটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৬ আগস্ট রাতে বাংলাদেশে আসছে আইসিসি বিশ্বকাপ ট্রফি

আপডেট সময় ০৮:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩