ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ঝিনাইগাতীতে বজ্রপাতে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতীর কুচনীপাড়া এলাকা। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে অন্তর নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ মে বিকালে উপজেলার কুচনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় কুরুয়া হাসমত আলী কিন্ডার গার্টেন স্কুলে পড়তো।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, ১১ মে বিকালে আকস্মিকভাবে প্রচণ্ড ঝড়সহ শিলাবৃষ্টি শুরু হলে অন্তর তাদের বসতবাড়ির জানালা দরজাবিহীন একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ ওই ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই রতন মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতীতে বজ্রপাতে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৭:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩