ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে ধ্রুবতারার ১১ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ১১ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিক সৈয়দ আতিকুর রহমান ছানা। সভাপতিত্ব করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন।

১১ ফেব্রুয়ারি বিকালে ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় পাল, মতি মিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, অধ্যাপক মাহবুব আলম প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া একইদিন আবৃত্তি, সংগীত ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

মতিমহলে অনুষ্ঠিত অনুষ্ঠানস্থলে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অসংখ্য আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সাজসজ্জা এবং ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ ও উপভোগ করেন অতিথিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালপুরে ধ্রুবতারার ১১ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

আপডেট সময় ০৭:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩