ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

সরিষাবাড়ীতে বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি সকাল ১০টায় বিজিডি চেয়ারম্যান মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও এ প্রতিষ্ঠানটি গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ প্রচণ্ড শীতে মানবতার দিক বিবেচনায় কয়েকশো কম্বল ও সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. শফিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে গত কয়েকদিন যাবত তার নিজ বাড়ি থেকে এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, প্রতিটি রমজানে বিশেষ ব্যবস্থায় ইফতার এবং ঈদ উপলক্ষে নতুন শাড়ি লুঙ্গি পাঞ্জাবিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে সরিষাবাড়ীর বিভিন্ন এলাকায় সাধ্যমত খাদ্য বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ সময় এলাকায় এসে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

এ সময় আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন, বিলবালিয়া মহিলা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রউফ, বাউসি বাঙালি কৃষি ব্যাংকের কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা হাসানুল হক পিন্টুসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

সরিষাবাড়ীতে বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৭:১২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩