ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

হামলার বিচার চাইলেন সরিষাবাড়ীর সাংবাদিক আশরাফুল

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: আওয়ামী লীগনেতাকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার বিচার চেয়ে ৩০ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের সরিষাবাড়ীর ভুক্তভোগী সাংবাদিক মো. আশরাফুল ইসলাম। তিনি ঢাকা প্রতিদিন পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি।

২৭ অক্টোবর বিকেলে উপজেলার আরামনগর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন তিনি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানায় অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি তিনি তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রশিদ সম্পর্কে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরে ২৭ অক্টোবর বিকেলে উপজেলার আরামনগর বাজার এলাকায় আব্দুর রশিদের অনুসারী সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আলামীন হোসেন শিবলুর নির্দেশে বেশ কয়েকজন যুবক তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। ওই হামলার ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। হামলার মদদদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হামলার বিচার চাইলেন সরিষাবাড়ীর সাংবাদিক আশরাফুল

আপডেট সময় ০৮:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২