ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু, আহত ২

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঘরের বেড়া মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৩৫) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ১৩ আগস্ট বিকাল ৪টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের খান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সূত্রে জানা যায়, খানপাড়া গ্রামের সিক্কু আলীর ছেলে কাঠমিস্ত্রি আবদুর রশিদ ও তার সহযোগী আকরাম হোসেন একই গ্রামের মজিবর রহমানের বাড়িতে একটি ঘর মেরামত করতে যান। বিকালে মজিবরের ঘরের বেড়া মেরামত করার জন্য খুলতে গেলে বেড়ার সাথে লেগে থাকা তারের সাথে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদের মৃত্যু হয়।

এসময় তাকে বাঁচাতে গেলে তার সহযোগী আকরাম হোসেন ও ঘর মালিক মজিবর রহমান মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু, আহত ২

আপডেট সময় ০৬:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২