ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে ২৬ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বক্তারা।

বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার ইকবাল রোকন, রফিকুল ইসলাম, সোহেল রহমান রিপন, যুগ্মসম্পাদক আমজাদ হোসেন সুজন, সাখাওয়াত হোসেন টুটুল, ওমর ফারুক রিমন, সাংগঠনিক সম্পাদক একরামুল হোসেন মানিক ও সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নূরুল মোমেন আকন্দ কাওছারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২