ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে বিএনপি। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা বিএনপি।

১৯ জানুয়ারি সকালে স্টেশন বাজার মোড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম প্রমুখ।

আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ করা হয়।

আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

আপডেট সময় ০৭:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২