ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত ২৭ নভেম্বরের মধ্যে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।-ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে ২৭ নভেম্বরের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৫ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান।

অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার বিষয়টা আইনগত। মানবিক বিষয়টাও রয়েছে। প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন।

সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) বাসায় থাকতে পেরেছেন। তার সাজা স্থগিত করা হয়েছে। বাকিটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমি সরকারের মন্ত্রী হিসেবে তা সমর্থন না করতে পারি না। কাজেই এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। তাদের বক্তব্যকেই সমর্থন করি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলছে কিছু হলেই সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমাদের যাদের ধর্ম বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে।’

তিনি বলেন, ‘তার দায় সরকারের ওপর তুলে দেবেন এটা তো ঠিক না। আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। সরকারের ওপরে আপনি কথায় কথায় দোষ চাপাতে পারেন না।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের হাফ ভাড়া বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত ২৭ নভেম্বরের মধ্যে : ওবায়দুল কাদের

আপডেট সময় ১১:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১