ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

জামালপুরে র‌্যাবের অভিযানে ৬২টি ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : জামালপুর সদর থানাধীন ৩ নম্বর লক্ষ্মীরচর ইউনিয়নের বারোয়ামারী গ্রামে ২০ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে ৬২টি ইয়াবা বড়িসহ আনোয়ার হোসেন ওরফে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি জামালপুর সদর উপজেলার চর গজারিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ২০ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর সদর থানাধীন ৩ নম্বর লক্ষ্মীরচর ইউনিয়নের বারোয়ামারী গ্রামস্থ জনৈক শফিকুল ইসলামের মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৬২টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০০ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন

জামালপুরে র‌্যাবের অভিযানে ৬২টি ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৯:৫২:২২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১