ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ইউপি নির্বাচন : আজ শেরপুরে ৭৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তিন লক্ষাধিক ভোটার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম : শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ১১ নভেম্বর সকালে শুরু হওয়া ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল চারটা পর্যন্ত। এ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী পদে মোট ৭৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট তিন লাখ ১৯হাজার ৮৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ওইসব প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৫০টি ভোট কেন্দ্রের ৭৩৪টি ভোট কক্ষে চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। মোট তিন লাখ ১৯হাজার ৮৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এবারের নির্বাচনে ৪৩জন চেয়ারম্যান, ৫৩৪জন ইউপি সদস্য ও ১৯৬জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার জানান, নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

ইউপি নির্বাচন : আজ শেরপুরে ৭৭৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তিন লক্ষাধিক ভোটার

আপডেট সময় ১২:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১