ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বঙ্গবন্ধু সার্ফিং টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন মান্নান, নারী বিভাগে ফাতেমা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু জাতীয় সার্ফিং টুর্নামেন্ট -২০২১’ এ পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মান্নান। এছাড়া নারী বিভাগে ফাতেমা এবং জুনিয়র বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে হান্নান। মান্নান ও হান্নান দুই ভাই।

৬ নভেম্বর পর্যটন নগরী কক্সবাজারের কলাতলির সার্ফিং পয়েন্টে আয়োজিত টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি (সাবেক মন্ত্রী) কাজী ফিরোজ রশীদ, এমপি। ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসন চৌধুরীরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ব্রাহ্মনবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

টুর্নামেন্টে সিনিয়র বিভাগে ২১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মান্নান। ওই বিভাগে ১৯ পয়েন্ট নিয়ে ইউনুস দ্বিতীয় এবং ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন সাগর।

মেয়েদের বিভাগে সর্বাধিক ১৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফাতেমা। এছাড়া ১৩ ও ১১ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন শবে মেহরাজ ও জুমি আক্তার।

ছেলেদের জুনিয়র বিভাগে ১১ পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হান্নান। একই বিভাগে সমান পয়েন্ট নিয়ে হেলাল দ্বিতীয় এবং ৯ পংয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন নুরু।

এবারের আসরে দেশের মোট ১০৭ জন সার্ফার অংশ নেয়। সিনিয়র, মহিলা ও জুনিয়র এই তিন বিভাগের চ্যাম্পিয়ন , রানার আপ ও তৃতীয় হওয়া সার্ফারদের ট্রফি ও পদক ছাড়াও দেওয়া হয়েছে অর্থ পুরস্কার।

উল্লেখ্য প্রথমবারের মত সার্ফিং ফেডারেশনের এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন জাজিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চার সিনিয়র সার্ফার মো. সাইফুল্লাহ সিফাত, রমজান মিয়া, রাশেদ আলম ও মোহাম্মদ আব্দুল্লাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু সার্ফিং টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন মান্নান, নারী বিভাগে ফাতেমা

আপডেট সময় ০৭:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১