ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : দেশে চলমান সাম্প্রদায়িকতার উস্কানির ফলে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জামালপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে ২১ অক্টোবর জামালপুর বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভার স্লোগান ছিল ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’।

জামালপুর সদর থানার সহায়তায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোতাহের হোসেন, বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনূর রহমান, মাদরাসা শিক্ষক নজরুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পল্লী প্রাণী চিকিৎসক গোপাল চন্দ্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. তারিকুজ্জামান।

সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

সভা সূত্রে জানা যায়, সম্প্রতি সনাতন ধর্মালম্বীদের দুর্গোৎসবকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থীতিশীল ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার অসৎ উদ্দেশ্যে ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালায়। কোরান অবমাননার ভিডিও ভাইরাল করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগসহ অরাজকতার সৃষ্টি করে। জামালপুরে যাতে এধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এরজন্য জেলা পুলিশ প্রত্যেকটি বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এবং প্রতিটি থানার সহযোগিতায় সম্প্রীতি সমাবেশ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় জামালপুরে পৌরসভার ১১ ও ১২ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণের লোকজন নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় দুইশতাধিক মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

আপডেট সময় ০৮:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১