ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সড়ক দুর্ঘটনায় নিহত নকলার মিরাজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত শেরপুরের নকলার মিরাজ আলীর পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন। ১৬ অক্টোবর রাতে উপজেলার গনপদ্দি ইউনিয়নের নিহত মিরাজের মা’র হাতে ওই নগদ অর্থ তোলে দিতে ছুটে যান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু ও ইউপি সদস্য ফয়েজুর রহমান উপস্থিত ছিলেন। নিহত মিরাজ উপজেলার গনপদ্দি ইউনিয়নের গনপদ্দি দক্ষিণপাড়া এলাকার মৃত গাজী মিয়ার ছেলে।

জানা যায়, ১৬ অক্টোবর বিকেলে শেরপুরগামী রহিম পরিবহনের একটি বাস (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেকের সময় দাঁড়িয়ে থাকা বালুবাহী ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৫-৮৪৪৩) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। নিহতের মধ্যে ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের একই পরিবারের ৪ জন, শেরপুরের নকলার গনপদ্দি ইউনিয়নের ১ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সড়ক দুর্ঘটনায় নিহত নকলার মিরাজের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন

আপডেট সময় ০১:১৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১