ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রথম নারী ক্রিকেটার হিসেবে অনন্য মাইলফলক পেরির

এলিসা পেরি

এলিসা পেরি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি।

নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ৩০০ উইকেট পূর্ণ করেন পেরি। ব্যাট হাতে আগেই ৫ হাজার রান আছে তার।

চলমান টেস্টের আগে পেরির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিলো- ৮ টেস্টে ৬২৪ রান ও ৩১ উইকেট, ১১৮ ওয়ানডেতে ৩ হাজার ১৩৫ রান ও ১৫২ উইকেট এবং ১২৩ টি-টোয়েন্টিতে ১ হাজার ২৪৩ রান ও ১১৫ উইকেট ।

৩০০ উইকেট পেতে মাত্র ২ উইকেট প্রয়োজন ছিলো পেরির। ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ২ উইকেট নিয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান ও ৩০০ উইকেট পূর্ণ করেন অলরাউন্ডার পেরি।

পুরুষদের ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ও ৩০০ উইকেট আছে বাংলাদেশের সাকিব আল হাসানসহ আরও ১১ ক্রিকেটারের। তারা হলেন- ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান, ওয়াসিম আকরাম, সানাথ জয়সুরিয়া, শন পোলক, এন্ড্রু ফ্লিনটফ, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, ডোয়াইন ব্রাভো ও মঈন আলী।

পুরুষ ক্রিকেটেও সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার বোথাম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

প্রথম নারী ক্রিকেটার হিসেবে অনন্য মাইলফলক পেরির

আপডেট সময় ০৬:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১