ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক

জামালপুর : উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বন্দেরবাড়ি এলাকায় উঠান বৈঠক করেছেন জামালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া। ১০ জুলাই, শুক্রবার রাতে এই বৈঠকের আয়োজন করেন ৬ নম্বর ওয়ার্ডের জনগণ।

৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী মো. শামীম শেখের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া।

জিএস ফিরোজ মিয়া বলেন, এই বন্দেরবাড়ি এলাকা আমার খুব প্রিয় একটি এলাকা। এই এলাকায় আমার অনেক আত্মীয়-স্বজন রয়েছে। আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন আমি সেই সম্মানটুকু রক্ষা করার চেষ্টা করব। যদি আল্লাহ আপনাদের দোয়ার বরকতে এবং ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন।

তিনি বলেন, আমার জামালপুর শহরে বাড়ি-গাড়ি নেই। আমি পৌরসভার পাথালিয়া এলাকার সন্তান। আমি সাদাসিধাভাবে চলার চেষ্টা করি। কেউ বলতে পারবে না আমি কারো সাথে ঝগড়া বা উস্কানিমূলক কথা বলে কারো সাথে ঝগড়া বিবাদ করেছি। আমি ১৯৮৭ সাল থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। ১৯৮৮-৮৯-৯০ সাল থেকে ছাত্র সংসদের রাজনীতি করে সাহিত্য সম্পাদক পদে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম।

ফিরোজ মিয়া বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পৌরসভায় নিয়ে যেতে পারেন, তাহলে আমি খাদেম হিসাবে আপনাদের সেবা করে যাব। আমি কোন চাঁদাবাজি বা দখলবাজির সাথে জড়িত নই। কারো টাকা-পয়সা বা ধন-সম্পদ জোর করে বা মেরে খাওয়া আমার স্বভাব নেই। তার জন্য সবাই মিলে আমাকে ভোট দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত করবেন আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক সদস্য মো. মোতালেব হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডল, এলাকাবাসী আব্দুল হালিম বাবলু, আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ, আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

উঠান বৈঠকে বিএনপি, যুবদল এবং ছাত্রদলসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক

আপডেট সময় ১০:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬