ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য

দারুণ ছন্দ নিয়ে আইপিএল খেলতে মরুর দেশে মুস্তাফিজ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের বাকী অংশে খেলতে সংযুক্ত আরব আমিরাত গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে সস্ত্রীক দেশ ছাড়েন ফিজ।

ভারতে করোনাভাইরাস বেড়ে যাবার কারণে গত ২ মে আইপিএলের চর্তুদশ আসর মাঝপথে স্থগিত হয়। তখন ২৯টি ম্যাচ হয়েছিলো। আসরের বাকী ম্যাচগুলো আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আবারও শুরু হচ্ছে। যা শেষ হবে ১৫ অক্টোবর।

স্থগিত হবার আগে আইপিএলে ৭ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

এরপর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ম্যাচে ১৮ উইকেট নেন তিনি। দেশ ছাড়ার আগে বিমানে উঠে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মুস্তাফিজ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে রওনা হচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন টুর্নামেন্টে ভালো করতে পারি এবং অভিজ্ঞতা অর্জন করে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে সেটা কাজে লাগাতে পারি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত

দারুণ ছন্দ নিয়ে আইপিএল খেলতে মরুর দেশে মুস্তাফিজ

আপডেট সময় ০৬:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১