ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

মাদারগঞ্জ : বজ্রপাতে নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়ার হাতে আর্থিক সহায়তার  চেক তুলে দেন ইউএনও সুমন চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত এনসিপির নেতা মজনু মিয়ার পরিবারকে সরকারি মানবিক সহায়তার চেক দেওয়া হয়েছে।

১৯ মে, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সহায়তা দেওয়া হয়। বজ্রপাতে নিহত মজনু মিয়ার বাবা বাচ্চু মিয়ার হাতে এই চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজ উদ্দিন, মাদারগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে বজ্রপাতে নিহত মজনু মিয়ার পরিবারকে ২৫ হাজার টাকার চেক দেওয় হয়।

উল্লেখ্য, ১৫ মে, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে মা মনজুরা বেগম ও ছোট ভাই রনজু মিয়াকে সঙ্গে নিয়ে ধান কাটতে যান মজনু মিয়া। ধান কাটার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত তার শরীরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। নিহত মজনু মিয়া মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় ১০:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬