ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জে জে কে সেলিমের ঈদবস্ত্র বিতরণ অব্যাহত

অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর জে কে সেলিম মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসোন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দরিদ্র পরিবারদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অব্যাহত রেখেছেন ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃতী সন্তান ঢাকা গাজীপুর কোনাবাড়ী ছোঁয়া এন্টাপ্রাইজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দানবীর জে কে সেলিম মিয়া।

১২ মে দিনব্যাপী ইউনিয়নের বাঁশতলি বাজারসহ কয়েকটি এলাকায় তিনি শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। এর পূর্বে ১১ মে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারদের মাঝে বিতরণ করেছেন ঈদ বস্ত্র ও নগদ অর্থ।

জে কে সেলিম গণমাধ্যমকর্মীদের জানান, দেশে করোনা মহামারীর কারণে কর্ম না থাকায় নিম্নআয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় ১ হাজার ২০০ পরিবারদের মাঝে ১১ মে দিনব্যাপী শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছি। কিছু পরিবার বাকি ছিল। আজ তাদের মাঝে বিতরণ করলাম। এ সময় তিনি সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থবানদের প্রতি আহ্বান রাখেন।

বিতরণের সময় উকিল মিয়া, ফুলু মিয়া, সাকোয়াত হোসেন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তার সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে জে কে সেলিমের ঈদবস্ত্র বিতরণ অব্যাহত

আপডেট সময় ১১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১