ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে কফির মেশিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড!

জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইত্যাদি স্টোর। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে কফির মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন লেগে একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লেগে কফির মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিতও হয়েছে। ৩০ মার্চ রাত ১১টার কয়েক মিনিট আগে জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ের ইত্যাদি স্টোর নামের একটি মনোহারি দোকান ৩০ মার্চ সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল। রাত ১১টার কয়েক মিনিট আগে দোকানের ভেতরে বিকট শব্দ শুনে স্থানীয় যুবকরা দ্রুত দোকানের শাটার খুলে ভেতরে আগুন দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে বিকট শব্দ হয়েছে কফির মেশিন বিস্ফোরিত হয়ে।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভায়। আগুনে দোকানের ভেতরে কফির মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় দুই পাশের আরো কয়েকটি দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে। দোকান খোলা থাকা অবস্থায় আগুন লেগে কফির মেশিন বিস্ফোরিত হলে সেখানে প্রাণহানি ঘটারও সম্ভাবনা ছিল বলে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন।

দোকানটির মালিক মো. নজরুল ইসলাম বাংলারচিঠিডটকমকে জানান, সন্ধ্যার পর থেকে তার দোকান বন্ধ ছিল। ভেতরে কফির মেশিনের পেছনের বিদ্যুৎ সংযোগের বোর্ড থেকে আগুন লেগেছে বলে তার ধারণা। আগুনে পুড়ে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন বাংলারচিঠিডটকমকে বলেন, ৩০ মার্চ রাত ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। কফির মেশিনের বিদ্যুৎ সংযোগ থেকে শর্ট সার্কিট হয়ে কফির মেশিনে আগুন ধরে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত করে দেখা হবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

জামালপুরে কফির মেশিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড!

আপডেট সময় ১২:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১