ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে উদ্বোধন হলো দেশের প্রথম জিপি মডেল স্বাস্থ্যসেবা

বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

শাহ জামাল, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে ডিজিটাল জেনারেল প্র্যাক্টিশনার (জিপি) মডেল স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাত্রা শুরু হলো। এটি উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। ২৬ মার্চ ইউনাইটেড ট্রাস্ট ও সিএমইডি যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে এম এ রশীদ মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে ইউনাইটেড ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেবরিনা ফ্লোরা, ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শাহ আলম, ইউনাইটেড ট্রাস্টের নির্বাহী পরিচালক ব্রি. জেনারেল (অব) এম. ফজলুর রহমান, জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, নয়ারগর ইউপি চেয়ারম্যান শফিউল আলম শাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ডা. আনোয়ার হোসেন।

সভায় জিপি’র স্বাস্থ্যকর্মী ও সমন্বয়কদের কর্মপদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার শিক্ষক-ইমাম-জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মেলান্দহে উদ্বোধন হলো দেশের প্রথম জিপি মডেল স্বাস্থ্যসেবা

আপডেট সময় ০৮:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১