ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি গ্রামের ভুট্টা ফসলী ক্ষেত। ছবিটি ২০ মার্চ সকালে তোলা হয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম :

জামালপুরের জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত দেওয়ানগঞ্জে উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। বিভিন্ন বিল ও পরিত্যাক্ত জমি থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুক‚ল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে মনে করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮ ইউনিয়ন ও পৌরসভাসহ ৫ হাজার ১০০ হেক্টর জমিতে কাবেরী ৫০, সুপারসাইট ও মিরাক্কেল- এ তিন জাতের ভুট্টা চাষ হয়েছে। বিঘাপ্রতি ৪০ মণ হিসাবে প্রায় ২৪ হাজার মেট্রিক টন ভুট্টার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ভুট্টা চাষে উপজেলার কৃষকরা বেশি ঝুঁকে পড়ছে। ভুট্টা চাষে স্ব অল্প অথচে ফলন ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বেশি বেড়েছে। ভুট্টা চাষে বিঘাপ্রতি ১০-১২ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি ৪০ মণ ভুট্টার ফলনে বিক্রি হয় ২৫ হাজার টাকা।

উপজেলার পাররামরামপুর ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন জানান, যে জমিতে আগে বোরো চাষ করা হতো সে সব জমির অনেকগুলোতেই আমরা এবার ভুট্টা চাষ করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি। অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠে না। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। ভুট্টার পাতা গো-খাদ্য ও গাছ জ্বালানী হিসাবে ব্যবহার করা যায় তাই আমরা ভুট্টা চাষ করেছি ।

বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ গ্রামের কৃষক তারেক মাহমুদ জানান, আমাদের এলাকা রবি শস্যের জন্য বিখ্যাত হলেও খরচ অনেক বেশি অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচও কম দামেও বেশি- তাই এবার ভুট্টা চাষ করছি। আশা করি ফলনও বাম্পার হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে।

উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল্লাহ জানান, গত বছরের তুলনায় এবার বাহাদুরাবাদ ইউনিয়নে ভুট্টার আবাদ অনেক বেশি হয়েছে। আশা করছি ভুট্টার বাম্পার ফলন হবে এবং নিয়মিত কৃষকদের পর্যবেক্ষণ পরামর্শ দিয়ে আসছি।

উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু আহাম্মেদ জানান, এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারেন এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের কাছে গিয়ে পরামর্শ দিচ্ছি। বিভিন্ন রোগবালাই থেকে ভুট্টাকে মুক্ত রাখতেও পরিমিত পরিমাণ ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, সব ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। যাতে করে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পায়। বিশেষ করে বীজ, সারের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। এবার ভুট্টার চাষ ভালো হয়েছে আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

দেওয়ানগঞ্জে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

আপডেট সময় ০৬:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১