ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বকশীগঞ্জে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত

বকশীগঞ্জে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘ গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ’ প্রকল্পের আওতায় সরকারের নীতিমালা বাস্তবায়ন : স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ ৩ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফাম ইন বাংলাদেশ ও সিপিডির যৌথ অংশীদারিত্বে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সহকারী পরিচালক (কর্মসূচি) মোরশেদ ইকবাল।

ইইউ সিএসও প্রকল্পের কমিউনিটি মবিলাইজার জি এম ফাতিউল হাফিজের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার, জেলা নেটওয়ার্কের সভাপতি আফসার আলী, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা নেটওয়ার্কের সদস্য সাহাজ উদ্দিন, সিবিও নেতা শাহ সুলতান, শাহীনা বেগম, উপজেলা ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি রকিবুল হাসান বিদ্রোহী প্রমুখ।

এই সংলাপে সরকারি বিভিন্ন দপ্তরের পরিষেবা নিশ্চিত করতে ও কার্যকর করার লক্ষ্যে কর্মকর্তাদের ভূমিকা, কৃষি দপ্তরের কার্যক্রম, যুব দপ্তরের কার্যক্রম ও সেবা প্রদান, যুবদের প্রশিক্ষিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, সামাজিক সুরক্ষা কার্যক্রম বৃদ্ধি করা ও সঠিক ব্যক্তিদের তালিকা প্রণয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

বকশীগঞ্জে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১