ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

নিখোঁজ সরিষাবাড়ীর স্কুলছাত্রীকে পাওয়া গেল নরসিংদীতে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে নিখোঁজের তিনদিন পর নরসিংদী থেকে স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রীকে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সরিষাবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, পৌরসভার বাউসী বাজারের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান ও বাউসি বাঙালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী ২০ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন ২১ ফেব্রুয়ারি তার বাবা সরিষাবাড়ী থানায় একটি জিডি (নং ৮১১) করেন। এরপর সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার নরসিংদী সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ ফেব্রুয়ারি মধ্যরাতে নিখোঁজ ওই মেয়েকে উদ্ধার করেন।

এএসআই শাহাদাত হোসেন জানান, অভিমান করে মেয়েটি বাসা থেকে চলে গিয়েছিল বলে সে প্রাথমিকভাবে জানিয়েছে। তাকে উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

নিখোঁজ সরিষাবাড়ীর স্কুলছাত্রীকে পাওয়া গেল নরসিংদীতে

আপডেট সময় ০৯:২৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১