ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

জামালপুরে মাসব্যাপী পুনাক শিল্পমেলা শুরু

স্মারক বেলুন উড়িয়ে শিল্পমেলার উদ্বোধন করেন পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেমা পারভীন লুনা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির আয়োজনে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শিল্পমেলা। জেলা পুলিশের অফিসার্স মেস প্রাঙ্গণে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

পুনাক জামালপুরের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিনী শায়লা সম্পা খন্দকারের সভাপতিত্বে শিল্পমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনাকের উপদেষ্টা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি’র সহধর্মিনী ফাতেমা পারভীন লুনা। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাব্বত কবীরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুনাক শেরপুরের সভানেত্রী ও শেরপুরের পুলিশ সুপারের সহধর্মিনী কাজী মোনালিসা মারিয়া।

এ সময় জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেমা পারভীন লুনা। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী আলোচনা সভা শেষে প্রধান অতিথি পুনাক জামালপুরের উপদেষ্টা ফাতেমা পারভীন লুনা শান্তির প্রতীক পায়রা ও স্মারক বেলুন উড়িয়ে শিল্পমেলার উদ্বোধন করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান এসআরটিএল এর সার্বিক ব্যবস্থাপনায় এবারের শিল্পমেলায় তৈরি পোশাক, কুটির শিল্প ও হস্তশিল্পজাত পোশাক ও অন্যান্য পণ্য, প্রসাধনী, খেলনা, তৈজসপত্রসহ বিভিন্ন পণ্যের ৮২টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডসও বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা সর্বস্তরের দর্শনার্থীদের জন্য চালু থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুরে মাসব্যাপী পুনাক শিল্পমেলা শুরু

আপডেট সময় ০৭:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১