ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাপিটল ভবনে হামলায় নিহত পুলিশ সদস্যের প্রতি বাইডেনের শ্রদ্ধা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন ক্যাপিটল ভবনে গত মাসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যাওয়া পুলিশ সদস্যের প্রতি যুক্তরাষ্ট্রের নব-নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন ২ ফেব্রুয়ারি শ্রদ্ধা জানিয়েছেন। ক্যাপিটলের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। খবর এএফপি’র।

ফার্স্ট লেডিকে পাশে নিয়ে বাইডেন তার মাথা নত করেন এবং মৃত পুলিশ কর্মকর্তা ব্রিয়ান সিকনিককে বহন করা টেবিলের ওপর হাত রাখেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস ভবনে শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করে তাকে এক বিরল সম্মান জানানো হয়।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা চলাকালে সিকনিক তার মাথায় মারাত্মক আঘাত পান।

ক্যাপিটল পুলিশ জানায়, ৪২ বছর বয়সী নিরাপত্তা বাহিনীর এ সদস্য কংগ্রেসের আঙ্গিনা রক্ষা করে তার দপ্তরে ফিরে আসেন এবং সেখানেই তিনি আঘাত পেয়ে পড়ে গেলে তাকে হাসপাতালে নেয়া হয়।

তারা জানান, পরের দিন তিনি মারা যান। এতে ক্যাপিটল ভবনে সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

এদিকে সিকনিকের সম্মানে ক্যাপিটল ভবনের বিভিন্ন পতাকা আগেই অর্ধনমিত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

ক্যাপিটল ভবনে হামলায় নিহত পুলিশ সদস্যের প্রতি বাইডেনের শ্রদ্ধা

আপডেট সময় ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১