ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত মুসলিমাবাদে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে পোড়ানো হয় চায়না রিং জাল আড়াইশ’ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত জামালপুরে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট, আবেদনের সময় বেড়েছে দুই মাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএস-২০২০ এর প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ আগস্ট। একই সাথে আবেদনের সময়সূচি আরো দুই মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৩১ জানুয়ারি বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিসিএসের আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়েছে বিপিএসসি। ফলে আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সকল নিয়মকানুন আগের সূচি অনুযায়ীই করতে হবে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট, আবেদনের সময় বেড়েছে দুই মাস

আপডেট সময় ০৫:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১