ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী

সরিষাবাড়ীতে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ২৯৫টি গৃহহীন পরিবার

ঘর প্রদানের সনদ ও জমির দলিল হস্তান্তর করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি পেয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর উপকারভোগী পরিবারগুলোকে ঘরের সনদ প্রদান এবং জমির দলিল হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে ২৩ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজন করা হয় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিভিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি উপহার কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার ২৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদানের সনদ ও জমির দলিল হস্তান্তর করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

উপকারভোগী পরিবারগুলোকে ঘরের সনদ প্রদান এবং জমির দলিল হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আজকের এই দিনে বাংলাদেশ গোটা পৃথিবীতে অনন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলো। ভূমিহীন ও গৃহহীনদের নতুন স্বপ্ন পূরণে সরকারের এই সাফল্য মুজিববর্ষকে ইতিহাসে মহিমান্বিত করে রাখবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন

সরিষাবাড়ীতে মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল ২৯৫টি গৃহহীন পরিবার

আপডেট সময় ০৩:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১