ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুরের বেলটিয়া থেকে মাদক জাতীয় বড়ি-ইনজেকশনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. ওমর আলী।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার বেলটিয়া বাজার থেকে মাদক জাতীয় বড়ি ও ইনজেকশনসহ মো. ওমর আলী (৩২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ওই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

২৬ ডিসেম্বর দুপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বেলটিয়া বাজারস্থ রিমা ফার্মেসির সামনে থেকে মাদক ব্যবসায়ী মো. ওমর আলীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার মাদক জাতীয় বড়ি ও ইনজেকশন।

মো. ওমর আলীর কাছ থেকে ৩টি উৎপাদন ও বিপনন নিষিদ্ধ কথিত মাদক জাতীয় সেন্টা বড়ি, ১ হাজার ১৬টি ইজিয়াম বড়ি, ২১টি ইজিয়াম ইনজেকশন, ৪০টি ভিসনর ইনজেকশন, ১৩টি এমরিন ইনজেকশন, ১১টি ফিনারেক্স ইনজেকশন, ১২টি এক্সিম ইনজেকশন ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুরের বেলটিয়া থেকে মাদক জাতীয় বড়ি-ইনজেকশনসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০